মানিকগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

মানিকগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে গঙ্গাধর পট্টি এলাকার জেমস-আমেনা টাওয়ার ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা পরিষদ প্রশাসক জামিলুর রশীদ খান, সিভিল সার্জন আইভী ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুন হাসান এবং বিশিষ্ট সমাজসেবক শামীম চৌধুরী ও সরকার মাসুদ উপস্থিত ছিলেন।

ক্যাম্পেইন চলাকালীন শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর নিয়ম সম্পর্কে সিভিল সার্জন জানান, ৬ থেকে ১১ মাস বয়সী সব শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। পাশাপাশি ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।