বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মো. আসাদুল (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আসাদুল আমতলী উপজেলার মানিকঝুড়ি এলাকার মো. মুসার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে আসাদুল তার চার বন্ধুর সঙ্গে শুভসন্ধ্যা সৈকতে ঘুরতে আসে। একপর্যায়ে তারা পাঁচজন মিলে সাগরে গোসলে নামলে উত্তাল পানির তীব্র স্রোতে ভেসে যেতে থাকে। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় জেলেরা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে চারজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন, তবে আসাদুল স্রোতের টানে গভীর সাগরের দিকে তলিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্রোতে ভেসে যাওয়ার সময় আসাদুল সাগরে থাকা মাছ ধরার একটি খুঁটি ধরে বাঁচার চেষ্টা করছিল। কিন্তু সাগরের প্রচণ্ড ঢেউয়ের তোড়ে শেষ পর্যন্ত সে পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়।
ঘটনার খবর পেয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। বর্তমানে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের যৌথ টিম উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। তবে সাগরের পানি অত্যন্ত উত্তাল থাকায় উদ্ধার অভিযানে বেশ বেগ পেতে হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ কিশোর আসাদুলের কোনো সন্ধান মেলেনি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে আসাদুলসহ ৫ বন্ধু মিলে শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে বেড়াতে আসে। একপর্যায়ে তারা সবাই সাগরে গোসলে নামে। কিন্তু সাগরের পানি অত্যন্ত উত্তাল থাকায় তীব্র স্রোতে তারা সবাই ভেসে যেতে থাকে। বিষয়টি টের পেয়ে স্থানীয় জেলেরা তাৎক্ষণিক চেষ্টা চালিয়ে ৪ জনকে জীবিত উদ্ধার করতে পারলেও আসাদুল স্রোতের টা

