নিজেকে বর্তমান অবস্থানে নিয়ে আসতে দীর্ঘ পরিশ্রম করেছেন নোরা ফাতেহি। বিশ্বকাপের গান দিয়ে সবার নজর কেড়েছেন এই লাস্যময়ী ডিভা। এই সাফল্যের ধারাবাহিকতায় আলিয়া ভাট কিংবা দীপিকা পাড়ুকোন নন, বর্তমানে গুগলে সবচেয়ে বেশি সার্চ করা বলিউড তারকা হলেন নোরা ফাতেহি। তার গাওয়া ‘সিইর সিইর’ গানটি এখন ট্রেন্ডিংয়ের শীর্ষে অবস্থান করছে।
গুগল সার্চের পরিসংখ্যান বলছে, নেটিজেনরা তার বিভিন্ন ছবি এবং ‘দিলবার’-এর মতো জনপ্রিয় বলিউড গানগুলো দেখার জন্য ব্যাপকভাবে ইন্টারনেটে অনুসন্ধান করছেন। এই মরোক্কান-কানাডিয়ান তারকার ইন্সটাগ্রাম হ্যান্ডেলে চোখ রাখলে দেখা যায় তার বিভিন্ন নজরকাড়া ও লাস্যময়ী লুক।
