নোয়াখালীতে নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কলেজের হলরুমে আয়োজিত এই প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজের নার্সিং ইনস্ট্রাক্টর (ইনচার্জ) লায়লা জাহান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা সিভিল সার্জন ও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. আনোয়ার হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. আবদুর রহিম এবং ডা. নুরুল আলম লিটন।
বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনস্থ এসেট (ASSET) প্রকল্পের সহায়তায় নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজ, নোয়াখালী এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। অনুষ্ঠান শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
