প্রেমের টানে চীনে থেকে এসে ইসলাম ধর্ম গ্রহণ, বিয়ে করছেন যুবক
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গড়ে ওঠা বন্ধুত্বের সূত্র ধরে প্রেমের টানে সুদূর চীন থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছুটে এসেছেন এক যুবক। প্রিয়তমাকে জীবনসঙ্গিনী করতে কেবল দেশ ছেড়েই আসেননি, নিজের ধর্ম পরিবর্তন করে গ্রহণ করেছেন ইসলাম ধর্ম। বর্তমানে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের প্রস্তুতি চলছে।
ব্যতিক্রমী এই ঘটনাটি ঘটেছে নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামে। ওই গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে মো. কাউসার (২৫) এর সঙ্গে চীনের নাগরিক জিং জিংয়ের (২৩) ফেসবুকে পরিচয় হয়।
তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে জিং জিং কাউসারকে বিয়ে করার জন্য বাংলাদেশে আসেন। বাংলাদেশে এসে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং কাউসারের সঙ্গে তার বিয়ের প্রস্তুতি নিচ্ছেন।
জিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছাদেক মোল্লা জানান, বিষয়টি তিনি শুনেছেন। দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হওয়ার কথা রয়েছে।
