পদত্যাগ করলেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন

প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। প্রেসিডেন্টের সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার বিকাল ৪টা ২৫ মিনিটে তিনি প্রেসিডেন্টের স্বাক্ষর করা পদত্যাগপত্রটি নিয়ে জাতীয় সংসদে উপস্থিত হন।

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম প্রেসিডেন্টের এই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে শুক্রবার বিকাল ৫টার দিকে জাতীয় সংসদের শপথকক্ষে একটি ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সম্ভাবনা নিয়ে তৈরি হওয়া গুঞ্জনের প্রেক্ষিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে আজ দুপুরেই দেশে ফিরে এসেছেন।

কন্টেন্ট: সংগৃহীত