রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জনে যা বললেন মির্জা ফখরুল

সম্প্রতি প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে আলোচনা চলছে, তা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেঙ্গল ডেল্টা কনফারেন্সের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এসময় রাষ্ট্রপতির পদত্যাগ সংক্রান্ত প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, তিনি গুজবে বিশ্বাস করেন না।

বিএনপি মহাসচিব আরও বলেন, শুধুমাত্র পত্র-পত্রিকা পড়ে রাজনীতির বিষয়ে মন্তব্য করা সমীচীন নয়। তিনি স্পষ্ট করে বলেন, রাষ্ট্রপতির বিষয়টি নিয়ে গুজব দিয়ে কোনো মন্তব্য করা যাবে না।

এ বিষয়ে কথা বলার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এই পরিস্থিতিতে এখনই বিস্তারিত মন্তব্য করার সময় আসেনি। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, যখন উপযুক্ত সময় আসবে, তখন সবাই বিষয়টি সম্পর্কে জানতে পারবেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের অপসারণের দাবি জোরালো হয়ে ওঠে। তাকে অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দল বঙ্গভবন ঘেরাওসহ নানা কর্মসূচি পালন করে আসছে। এই প্রেক্ষাপটে তার পদত্যাগের বিষয়টি বর্তমানে আলোচনার কেন্দ্রে রয়েছে এবং এর মাধ্যমে নতুন প্রেসিডেন্টের জন্য বঙ্গভবনের দুয়ার খোলার সম্ভাবনা নিয়ে জল্পনা চলছে।

কন্টেন্ট: সংগৃহীত