বিশ্বকাপ ফাইনালে রেফারির দায়িত্বে স্লোভানিয়ার স্লাভকো ভিনচিচ

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রোববার অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ ফুটবলের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠা আর্জেন্টিনা তাদের ২০২২ সালের শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবে। অন্যদিকে, ২০১০ সালের পর প্রথমবারের মতো শিরোপার স্বাদ পেতে মরিয়া স্পেন। সেমিফাইনালে স্পেন ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে, আর আর্জেন্টিনা ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয় নিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে।

টুর্নামেন্টের শুরু থেকেই দুই দলের যাত্রা ছিল রোমাঞ্চে ভরা। স্পেন গ্রুপ পর্বে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করলেও বাকি ম্যাচগুলোতে দাপট দেখিয়েছে। আর্জেন্টিনা গ্রুপ পর্বে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানকে হারিয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করে। নকআউট পর্বে আর্জেন্টিনার পথ ছিল বেশ চ্যালেঞ্জিং। শেষ বত্রিশে কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ে জয় পায় তারা। এরপর মিসরের বিপক্ষে ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ ১১ মিনিটে দুই গোল এবং ইনজুরি টাইমে একটি গোল করে কোয়ার্টার ফাইনালে ওঠে। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ২-১ গোলে এবং সেমিফাইনালে ইংল্যান্ডকেও একই ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় তারা।

স্পেনের পথটাও ছিল দুর্দান্ত। শেষ বত্রিশে অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারানোর পর তারা পর্তুগালকে ১-০ গোলে বিদায় করে। এরপর বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হয়। টুর্নামেন্টে একবারও পিছিয়ে না পড়া ফ্রান্সকে ২২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে চাপে ফেলে দেয় স্পেন এবং শেষ পর্যন্ত ২-০ গোলে জয়ী হয়।

ফাইনাল পরিচালনার দায়িত্বে থাকছেন স্লোভানিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ। এই দায়িত্ব পালনের মাধ্যমে তিনি প্রথম স্লোভানিয়ান রেফারি হিসেবে বিশ্বকাপ ফাইনাল পরিচালনার নজির গড়তে যাচ্ছেন। ২০১০ সাল থেকে ফিফার রেফারি হিসেবে দায়িত্ব পালন করা ভিনচিচ এবারের আসরে ব্রাজিল-মরক্কো, জর্ডান-আলজেরিয়া এবং মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ পরিচালনা করেছেন। আর্জেন্টিনার ম্যাচ তিনি এর আগে কেবল ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে ম্যাচে পরিচালনা করেছিলেন। স্পেনের কোনো বিশ্বকাপ ম্যাচ পরিচালনা না করলেও উয়েফার হয়ে চারটি ম্যাচে তিনি দলটিকে পরিচালনা করেছেন। তার সঙ্গে সহকারী রেফারি হিসেবে থাকছেন তোমাজ ক্লানচিক ও আন্দ্রাজ কোভাচিচ।

রেফারি: স্লাভকো ভিনচিচসহকারী রেফারি ১: তোমাজ ক্লানচিকসহকারী রেফারি ২: আন্দ্রাজ কোভাচিচচতুর্থ রেফারি: আধম মাখাদমেহরিজার্ভ সহকারী রেফারি: মোহাম্মদ আলকালাফ

কন্টেন্ট: সংগৃহীত