সাইফুল ইসলাম রিপন স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা

অকাল প্রয়াত লেখক, শিল্পী ও সংগ্রাহক সাইফুল ইসলাম রিপনের অগ্রন্থিত রচনাবলি এবং স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাহিত্য একাডেমির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রখ্যাত কবি ও গবেষক জয়দুল হোসেন। সহসভাপতি কবি মানিক রতন শর্মা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক নূরুল স্বাগত বক্তব্য প্রদান করেন।