চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের চূড়ান্ত প্রস্তুতি চলছে। বুধবার (২২ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি সম্পন্ন করতে আগামী ২৭ বা ২৮ জুলাই পর্যন্ত সময় লাগতে পারে। এই প্রক্রিয়া শেষ হওয়ার পর সরকারের নির্ধারিত তারিখে ফলাফল ঘোষণা করা হবে।
উল্লেখ্য যে, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এর আগে বিভিন্ন অনুষ্ঠানে ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের প্রত্যাশা ব্যক্ত করেছিলেন। সেই লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বোর্ডগুলোকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গত সোমবার (২০ জুলাই) ফলাফল প্রকাশ করা সম্ভব হয়নি।
কন্টেন্ট: সংগৃহীত

