শিক্ষার্থীদের লংমার্চ কর্মসূচি ঘিরে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার

শিক্ষার্থীদের ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর নীলক্ষেত ও সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে নীলক্ষেত মোড়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক প্লাটুন সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা যায়। একই সময়ে সায়েন্সল্যাব মোড় এলাকাতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে, যেখানে ৫০ জনেরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

এদিকে, শিক্ষার্থীদের এই আন্দোলনের মধ্যেই বুধবার সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা শেষ হওয়ার পর ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, তারা ঢাকার উত্তরার বিএনএস সেন্টারের সামনে, শাহবাগ, সায়েন্সল্যাব এবং মগবাজার এলাকায় সমবেত হবেন। এরপর সেখান থেকে শিক্ষা মন্ত্রণালয়ের অভিমুখে লং মার্চ শুরু করার পরিকল্পনা রয়েছে তাদের।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই বুধবার দেশের ৫৯ জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা শেষে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din