জনপ্রিয় তারকা জেন্ডায়ার দীর্ঘদিনের স্টাইলিস্ট ল’ রোচ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন যে, তার এই ঝলমলে পোশাকটি ইতালির বিখ্যাত ফ্যাশন হাউস ভারসাচির ১৯৯৭ সালের ফল/উইন্টার কালেকশন থেকে সংগ্রহ করা হয়েছে। ফ্যাশন দুনিয়ার ইতিহাসে এই সংগ্রহটির আলাদা গুরুত্ব ও বিশেষ জায়গা রয়েছে।
মূলত কিংবদন্তি ডিজাইনার জিয়ানি ভারসাচির জীবনের শেষ সময়ের দিকের কিছু নকশার অংশ ছিল এই কালেকশনটি। পুরো কালেকশনটি জুড়ে ঝিকিমিকি কাপড়, রুচিশীল টু-পিস সেট, সাহসী কাট এবং গ্ল্যামারাস সব সিলুয়েটের আধিপত্য ছিল, যা আজও ভিনটেজ ফ্যাশন সচেতন মানুষের কাছে সমানভাবে সমাদৃত।
