জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট এবং সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ দলের একটি অংশ রোববার ঢাকা ছেড়েছে। দুপুর ২টার ফ্লাইটে জিম্বাবুয়ের উদ্দেশে রওনা দিয়েছেন নাজমুল হোসেন শান্ত ও তাইজুল ইসলাম। তাদের সঙ্গে এই ১৫ সদস্যের বহরে রয়েছেন এবাদত হোসেন এবং সাদমান ইসলামও।
এই ১৫ জন ছাড়াও দলের বাকি সদস্যরা অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর জিম্বাবুয়েতে যোগ দেবেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার জিম্বাবুয়ে সফরের জন্য টেস্ট দল ঘোষণা করা হয়েছিল।
