এনআরবি ব্যাংকে ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ পদে নিয়োগ

এনআরবি ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

ব্যাংকের মানবসম্পদ বিভাগের অধীনে চুক্তিভিত্তিক ‘ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে।

অভিজ্ঞতার পাশাপাশি নতুন গ্র্যাজুয়েটদেরও আবেদনের জন্য উৎসাহিত করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা ২২ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

চাকরির সংক্ষিপ্ত বিবরণ ও যোগ্যতা

  • পদের নাম: ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ।
  • বয়সসীমা: প্রার্থীর বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ব্যাংকিং খাতে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে, তবে ফ্রেশাররাও আবেদনের যোগ্য।
  • দক্ষতা: চমৎকার যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক স্থাপনের সক্ষমতা থাকতে হবে। পাশাপাশি বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
  • প্রফেশনাল মানদণ্ড: এমএস অফিস ব্যবহারে দক্ষ, স্মার্ট, সময়ানুবর্তী ও মার্জিত ব্যক্তিত্বের হতে হবে।
  • মানসিকতা: গ্রাহকসেবামুখী মনোভাব থাকতে হবে এবং চাপের মুখে একাধিক কাজ একসঙ্গে সামলানোর দক্ষতা প্রয়োজন।

দায়িত্ব ও কর্মস্থল

নির্বাচিত প্রার্থীদের ব্যাংকে আসা সব গ্রাহক ও অতিথিদের স্বাগত জানানো এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে হবে।

এছাড়া টেলিফোন কল ব্যবস্থাপনা, অভ্যর্থনাকক্ষের সার্বিক শৃঙ্খলা বজায় রাখা, ইনকামিং ও আউটগোয়িং কুরিয়ার ও নথিপত্র ব্যবস্থাপনার দায়িত্ব পালন করতে হবে।

ব্যাংকের সেবা সম্পর্কিত মৌলিক তথ্য প্রদান এবং প্রশাসনিক নিরাপত্তা দলের সঙ্গে সমন্বয় করে কাজ করা এই পদের অন্যতম শর্ত। ব্যাংকের বিভিন্ন পণ্য, সেবা ও অফিসের অবস্থান সম্পর্কে মৌলিক তথ্য দিয়ে সাহায্য করা এবং তথ্য গোপনীয়তা রক্ষা করা।

কর্মস্থল হবে বাংলাদেশের যেকোনো স্থানে। আগ্রহী প্রার্থীরা বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদনের জন্য ব্যাংকের ক্যারিয়ার সংক্রান্ত লিংক অনুসরণ করতে পারেন।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • পেট্রোবাংলার অধীনে ৭৫৩ পদে নিয়োগ, ঘরে বসে আবেদনের নিয়ম জানুন।
  • পদসংখ্যা: নির্ধারিত নয়।
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়োগে আংশিক সংশোধনী প্রকাশ, পদ কমল ১টি, পেছাল তারিখ।
  • আবেদনের শেষ সময়।