বাপ্পারাজকে স্যালুট জানালেন ওমর সানী

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় দুই অভিনেতা ওমর সানী ও বাপ্পারাজ বহু সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। পর্দার বাইরেও তাদের মধ্যে রয়েছে গভীর বন্ধুত্ব। সেই দীর্ঘদিনের বন্ধুত্বের স্মৃতিচারণ করতে গিয়ে বাপ্পারাজকে নিয়ে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন সানী। মঙ্গলবার (২০ অক্টোবর) ফেসবুক পোস্টে তিনি বাপ্পারাজকে একজন ভালো মানুষ, বন্ধু এবং হাসিখুশি স্বভাবের মানুষ হিসেবে বর্ণনা করেছেন।

বাপ্পারাজের সঙ্গে কাজ করার সময়ের কথা স্মরণ করে ওমর সানী বলেন, নায়করাজের সন্তান হওয়া সত্ত্বেও বাপ্পারাজের মধ্যে কোনো অহংকার ছিল না। সানী আরও যোগ করেন, আমি মাঝেমধ্যে অবাক হতাম একজন ভালো আর্টিস্ট হয়েও তিনি কেন আমাদের সঙ্গে কাজ করতেন, তবে তিনি বলতেন কাজটাই আসল। এই দুই অভিনেতার মধ্যে সে সময়কার দুষ্টুমির স্মৃতি আজও অম্লান। সানী বলেন, তখনকার সময়ে যদি মোবাইল ফোন থাকত, তবে তাদের দুষ্টুমি চরম পর্যায়ে ভাইরাল হতো। কিন্তু দিন শেষে উনি বলতেন, কাজটাই হচ্ছে আসল।’। দুষ্টুমির প্রসঙ্গ টেনে মজার ছলে লেখেন, ‘আমার জেনারেশনে আমি বাপ্পারাজকে নিয়ে গর্ব করি।

বন্ধুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে ওমর সানী লেখেন, বাপ্পারাজ ভাই, আপনাকে একটি বিশেষ কারণে স্যালুট জানাই, কারণ আপনার মধ্যে কোনো বদ অভ্যাস নেই।

আপনার কাছে বরং আমরা অনেক ক্ষেত্রে খারাপ। অভিনেতা আরও উল্লেখ করেন, নিজের জেনারেশনের বাপ্পারাজকে নিয়ে তিনি গর্ববোধ করেন। তবে দিনশেষে সানী মজা করে বলেন, তিনি যেমন ভালো মানুষ, তেমনি অসম্ভব দুষ্টু। এভাবেই নানা স্মৃতি ও ভালোলাগার কথাগুলো নিজের ফেসবুক পাতায় তুলে ধরেন এই অভিনেতা।