দীর্ঘদিন বিরতির পর চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে আবারো ফিরলেন জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। মেহেদী হাসান পরিচালিত ‘আলো’ সিনেমার জন্য তৈরি এই গানটির কথা লিখেছেন গীতিকার কবির বকুল।
গত বুধবার রাতে রাজধানীর মগবাজারের তানপুরা রেকর্ডিং স্টুডিওতে গানটির রেকর্ডিং শেষ হয়। অনেক দিন পর সিনেমার জন্য গান গাইতে পেরে দারুণ আনন্দিত মনির খান। তিনি জানান, দীর্ঘ সময় পর চলচ্চিত্রের গানে ফিরতে পেরে তার বেশ ভালো লাগছে।

