সাফ ব্যর্থতা কাটিয়ে ওঠার প্রস্তুতি নিতে হবে: নাসের শাহরিয়ার জাহেদী

দীর্ঘ ২৩ বছর পর ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের যে স্বপ্ন বাংলাদেশ দেখেছিল, তা শেষ পর্যন্ত আর পূরণ হয়নি। কিছু অনাকাঙ্ক্ষিত ভুল ও মাঠের পারফরম্যান্সে ঘাটতির কারণে সেই লক্ষ্য থেকে ছিটকে পড়েছে লাল-সবুজের দল। হামজা ও শমিতদের এমন হতাশাজনক পারফরম্যান্সে বাফুফের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী নিজেও বেশ হতাশ। তিনি জানান, দেশের মানুষের মতো তার নিজেরও খারাপ লাগছে কারণ এবার শিরোপা জয়ের ভালো সম্ভাবনা ছিল। বিশেষ করে সেমিফাইনালের আগের ম্যাচ পর্যন্ত দলের পারফরম্যান্স আশাব্যঞ্জক থাকলেও সেমিতে এসে ছন্দপতন ঘটে। নাসের জাহেদী বলেন, এটি একটি ব্যর্থতা এবং এই ব্যর্থতাকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার জন্য এখন থেকেই পরিকল্পিত প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে আরও ভালো করা সম্ভব হয়। আজ সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘জিততে না পারলে তো হতাশা লাগেই। এটা ন্যাচারালি সবার যেমন লাগছে, আমারও খারাপ লাগছে। পরের ম্যাচে (সেমিফাইনালে) এসে কেমন জানি একটু থিতিয়ে গেল, এটা তো খারাপ লাগার কথা। যাই হোক, যে কথা আমি বারবার বলছি, এটা তো একটা ব্যর্থতা। সেই ব্যর্থতাটাকে কাটিয়ে ওঠার জন্য আমাদের এখন প্রস্তুতি নিতে হবে। যাতে আগামীতে অবশ্যই আমরা ভালো করতে পারি।’।

ভারতীয় ফুটবল দলের দ্বিতীয় সারির দল নিয়ে সাফে জয় পাওয়ার বিষয়টিকে ফুটবল কাঠামোর গুরুত্ব হিসেবে দেখছেন তিনি। দেশের তৃণমূল ফুটবল নিয়ে কাজ করা বাফুফের এই কর্মকর্তা মনে করেন, বয়সভিত্তিক দলগুলো ভালো করলেও মূল জাতীয় দলের ক্ষেত্রে সমন্বয় সাধন জরুরি। তার মতে, বিভিন্ন স্থান থেকে খেলোয়াড়দের এনে অল্প সময়ে ক্যাম্প করিয়ে সমন্বয় গড়ে তোলা কঠিন। অনূর্ধ্ব-২০ সাফ জয় এবং অনূর্ধ্ব-১৯ পর্যায়ের বিতর্কিত সিদ্ধান্তের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সঠিক প্রশিক্ষণ ও দীর্ঘমেয়াদী ক্যাম্পের সুযোগ পেলে খেলোয়াড়দের মান আরও বাড়ানো সম্ভব। জাহেদী স্বীকার করেন, বর্তমানে দেশে কোচিংয়ের ক্ষেত্রে বড় ধরনের সংকট রয়েছে এবং ফেডারেশন মানসম্মত কোচ তৈরির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের দিকে জোর দিচ্ছে। এছাড়া দেশের ফুটবলে নিয়মিত মাঠের অভাব এবং দীর্ঘকাল বন্ধ থাকা বিভিন্ন লিগ পুনরায় চালু করার বিষয়েও গুরুত্বারোপ করেছেন বাফুফে সহ-সভাপতি। তিনি বলেন, ‘আমরা কিন্তু অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়ন। অনূর্ধ্ব-১৯ এ ভাগ্য সহায় ছিল না। অর্থাৎ পাঁচ জায়গা থেকে ১২ জন প্লেয়ার আমরা নিচ্ছি, কেমন অ্যাথলেট এলো তাদের ভেতরে যে সমন্বয়টা, এই সমন্বয়টা আমার মনে হয়েছে খুব জরুরি। ফুটবলে মাঠ সমস্যার বিষয়টি আবার সামনে আনলেন বাফুফে সহসভাপতি জাহেদী। এবারের দ্বিতীয় সারির একটি দল নিয়ে সাফ জিতে ভারত প্রমাণ করল, শুধু বংশোদ্ভূত ফুটবলার দিয়েই সব কিছু হয় না।