মাদারীপুরের রাজৈর উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ইজিবাইক চুরির একটি ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন চাকরিচ্যুত সেনা সদস্য এবং অপরজন চাকরিচ্যুত পুলিশ সদস্য রয়েছেন।
শনিবার সকালে আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
