আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল নিয়ে যা জানালেন শিশির মনির

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল ইস্যুতে নির্বাচন কমিশনের করণীয় সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন আইনজীবী শিশির মনির। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাধারণ কমন সেন্স বা সাধারণ বিচারবুদ্ধি অনুযায়ী বলা যায়, সংশ্লিষ্ট নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া জামায়াতে ইসলামীর প্রার্থীকে নির্বাচন কমিশন বিজয়ী হিসেবে ঘোষণা করতে পারে।

শিশির মনির আরও উল্লেখ করেন, বিকল্প হিসেবে আদালতের পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর বিদ্যমান আইন অনুযায়ী নির্বাচন কমিশন এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারে।