ময়মনসিংহে এইচএসসি পরীক্ষা শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে মর্মান্তিক এক আত্মহত্যার ঘটনা ঘটেছে। তিশা সরকার (১৮) নামের এক কলেজছাত্রী বহুতল ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করেছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৬টার দিকে নগরীর কাচিঝুলি মসজিদ রোড এলাকায় অবস্থিত নাসা টাওয়ারে এ ঘটনা ঘটে। পরীক্ষা শুরুর প্রায় চার ঘণ্টা আগে ঘটে যাওয়া এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

