ইসরাইলের বৃহত্তম তেল শোধনাগার মেরামত করতে লাগবে কয়েক বছর

সম্প্রতি ইরান ও ইসরাইলের মধ্যে চলমান উত্তেজনার জেরে হওয়া যুদ্ধের সময় ইসরাইলের বৃহত্তম তেল শোধনাগারে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এই হামলায় স্থাপনাটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সর্বশেষ তথ্যে জানা গেছে।

ঘটনার পরপরই ইসরাইলি কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। তবে বর্তমানে এটি স্পষ্ট যে, স্থাপনাটিতে আঘাতের মাত্রা প্রাথমিকভাবে ধারণার চেয়ে অনেক বেশি ছিল। এই বিশাল ক্ষয়ক্ষতির কারণে তেল শোধনাগারটি পুনরায় মেরামত করে আগের অবস্থায় ফিরিয়ে আনতে কয়েক বছর সময় প্রয়োজন হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।