১৬ বছরের নকআউট খরা কাটানোর মিশনে অস্ট্রিয়ার মুখোমুখি স্পেন

ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে দীর্ঘ ১৬ বছরের জয়হীন থাকার খরা কাটাতে মরিয়া স্পেন। ২০১০ সালের বিশ্বকাপের ফাইনালে সবশেষ নকআউট ম্যাচে জয় পেয়েছিল লা ফিউরিয়া রোহারা। এরপর থেকে বিশ্বকাপের নকআউট পর্বে তাদের জয় অধরাই রয়ে গেছে।

২০১৪ সালের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল স্পেনকে। এরপর ২০১৮ এবং ২০২২ সালের বিশ্বকাপে নকআউট পর্বে জায়গা করে নিলেও শেষ ১৬ থেকেই তাদের বিদায়ঘণ্টা বেজে যায়।

সেই দীর্ঘ ব্যর্থতার বৃত্ত ভেঙে নতুন মিশনে নেমেছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। ২০২৬ সালের বিশ্বকাপে নিজেদের পুরনো গৌরব ফিরে পাওয়ার লক্ষ্যে আজ ইউরোপের দেশ অস্ট্রিয়ার মুখোমুখি হচ্ছে স্পেন। এই গুরুত্বপূর্ণ ম্যাচের লাইভ আপডেট পেতে যুগান্তর অনলাইনের সাথেই থাকুন।