অবসরে যাচ্ছেন নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে অবসরে যাচ্ছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। তার এই বিদায়লগ্নে বৃহস্পতিবার সেনা সদর দপ্তরে গিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

বিদায়ী এই সাক্ষাতের সময় সেনা সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে নৌবাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করা হয়।

সাক্ষাৎকালে দুই বাহিনীর মধ্যকার বিদ্যমান পারস্পরিক আস্থা, পেশাদারিত্ব এবং আন্তঃবাহিনী সহযোগিতার সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেন তারা। এ সময় তারা উল্লেখ করেন যে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তা রক্ষার কাজে সেনাবাহিনী ও নৌবাহিনী দীর্ঘ সময় ধরে নিবিড় সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করে আসছে।

কন্টেন্ট: সংগৃহীত