নওগাঁর সাপাহার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) শিশুসহ মোট ১৭ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা চালিয়েছিল। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর প্রতিরোধের মুখে তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। এরপর বিএসএফ সদস্যরা ওই ১৭ জনকে নিজেদের দেশে ফিরিয়ে নিয়ে যায়।
এই ঘটনাটি ঘটে শুক্রবার (৫ জুন) দিবাগত রাত ১টার দিকে। শনিবার (৬ জুন) সকালে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
