দোহায় ইরানকে ৩ বিলিয়ন ডলার ছাড়ের প্রাথমিক সমঝোতা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পরোক্ষ আলোচনার অংশ হিসেবে একটি বড় ধরনের সমঝোতায় পৌঁছানোর খবর পাওয়া গেছে। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত এই আলোচনায় ইরানকে ৩ বিলিয়ন ডলার ছাড় দেওয়ার বিষয়ে প্রাথমিক সমঝোতা হয়েছে বলে জানা গেছে।

বুধবার সৌদি-আরবভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়্যা তাদের একটি প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। বিভিন্ন সূত্রের বরাতে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিনের কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে এই সমঝোতা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান পরিস্থিতির প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।