ট্রাম্পের দাবি: ইরান চুক্তি রোববার স্বাক্ষরিত হবে, নাকচ আইআরজিসির

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরানের সঙ্গে একটি আলোচিত শান্তিচুক্তি রোববার (১৪ জুন) স্বাক্ষরিত হবে। শনিবার (১৩ জুন) তিনি বলেন, চুক্তিটি ‘আগামীকাল স্বাক্ষরের জন্য নির্ধারিত’। তার মতে, এটি সম্পন্ন হলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হবে। তবে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, সমঝোতা এখনো চূড়ান্ত নয় এবং ওই দিন স্বাক্ষরের কোনো সম্ভাবনাও নেই।