স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে, কানপুরে চাঞ্চল্যকর ঘটনা

ভারতের কানপুর দেহাতের আকবরপুর এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যেখানে এক যুবক তার স্ত্রীকে তালাক দিয়ে নিজের শাশুড়িকে বিয়ে করেছেন। এই অস্বাভাবিক ঘটনার একটি ভিডিও গত রোববার (৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে, যা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

দ্য টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী, ওই যুবক শ্বশুরবাড়িতে নিয়মিত যাতায়াত করার সময় তার শাশুড়ির প্রতি এক ধরনের আকর্ষণ অনুভব করতে শুরু করেন। আশ্চর্যজনকভাবে, এই সম্পর্কে শাশুড়িরও কোনো আপত্তি ছিল না। এরপরই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেন, যার ফলস্বরূপ যুবকটি তার স্ত্রীকে তালাক দেন।

কন্টেন্ট: সংগৃহীত