ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় ব্যাপক জনসমাগমের জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘটনার পর গালিবাফ তার শোক প্রকাশ করেন। একইসঙ্গে এই হত্যাকাণ্ডের উপযুক্ত প্রতিশোধ গ্রহণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিনি। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
