আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ‘ফেভারিটিজম’ বা বিশেষ সুবিধা পাওয়ার যে অভিযোগ নিয়মিত শোনা যায়, তা নিয়ে মুখ খুলেছেন কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপের নকআউট পর্বে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন।
আর্জেন্টিনা টুর্নামেন্টে বিশেষ কোনো সুবিধা পাচ্ছে কি না—এমন সরাসরি প্রশ্নের জবাবে স্কালোনি বলেন, এর সবচেয়ে সহজ সমাধান হলো সামাজিক যোগাযোগমাধ্যম না দেখা। তিনি সমর্থকদের পরামর্শ দিয়ে বলেন, সোশ্যাল মিডিয়া পড়া বন্ধ করে দিলেই এসব ভিত্তিহীন বিষয় নিয়ে আর ভাবতে হবে না।
বর্তমান সময়ে লাইক, কমেন্ট ও শেয়ারের ভিড়ে কীভাবে ভিত্তিহীন তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে, সে বিষয়টি তুলে ধরেন আর্জেন্টিনা কোচ। তার মতে, অনেক সময় দলের সাফল্যকে খাটো করতেই পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালানো হয়। স্কালোনি বলেন, এখন যে কেউ কোনো প্রমাণ ছাড়াই ইন্টারনেটে কিছু পোস্ট করতে পারে এবং খুব ছোট বিষয়কে বড় করে উপস্থাপন করতে পারে। তার মতে, এসব বিষয়ে মনোযোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই।
আর্জেন্টিনা দলের বর্তমান সাফল্য কোনো বিশেষ সুবিধার ফল নয় বরং এটি সবার সম্মিলিত পরিশ্রমের ফসল বলে দাবি করেন স্কালোনি। তিনি উল্লেখ করেন, তারকা ফুটবলার লিওনেল মেসি থেকে শুরু করে দলের কিটম্যান মারিও দে স্তেফানো—সবার অবদানেই এই সাফল্য অর্জিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব সম্পর্কে স্কালোনি আরও বলেন, সোশ্যাল মিডিয়ার যেমন ইতিবাচক দিক রয়েছে, তেমনি যে কেউ সেখানে যা খুশি পোস্ট করতে পারে যা কয়েক সেকেন্ডের মধ্যে সর্বত্র ছড়িয়ে পড়ে। তবে এসব নেতিবাচক বিষয়ে আর্জেন্টিনা দল কোনো মনোযোগ দিচ্ছে না বলে তিনি নিশ্চিত করেন। উল্লেখ্য, বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ আজ বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
এ প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘এখন যে কেউ কোনো প্রমাণ ছাড়াই ইন্টারনেটে কিছু পোস্ট করতে পারে এবং খুব ছোট একটি বিষয়কে বড় করে উপস্থাপন করতে পারে। আমার মনে হয় এসব বিষয়ে আমাদের কোনো গুরুত্ব দেওয়া উচিত নয়।’ আরও পড়ুনআরও পড়ুন৮৮ বছরের অপেক্ষা ভাঙতে পারবে সুইজারল্যান্ড?
