যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত: পাইলটসহ ১২ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে একটি বিমান দুর্ঘটনায় পাইলটসহ মোট ১২ জন প্রাণ হারিয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় নিহতদের মধ্যে ১১ জন ছিলেন স্কাইডাইভার এবং একজন ছিলেন বিমানের পাইলট।

বেটস কাউন্টি জরুরি ব্যবস্থাপনা বিভাগের একজন মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, একটি স্কাইডাইভিং কোম্পানির ভাড়া করা বিমানটি গত রোববার স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে উড্ডয়ন করেছিল, যার পরেই এই দুর্ঘটনা ঘটে।

কন্টেন্ট: সংগৃহীত