ইসরায়েলকে জাতিসংঘের ‘কালো তালিকাভুক্ত’ করা, মহাসচিবের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা

জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েল, মহাসচিবের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা

সংঘাতপূর্ণ অঞ্চলে যৌন সহিংসতা চালানোর অভিযোগে জাতিসংঘ ইসরায়েলকে তাদের কালো তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ইসরায়েল জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে।

ইসরায়েলের জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত একটি ভিডিও বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি তার বার্তায় কঠোর ভাষায় বলেন, “আমরা এই মহাসচিবের সঙ্গে আর কাজ করব না।”