দেশের চারটি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন নিয়োগপ্রাপ্ত জেলাগুলোর মধ্যে রয়েছে টাঙ্গাইল, নীলফামারী, পটুয়াখালী ও পিরোজপুর।
প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীকে পিরোজপুরের ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া অর্থ বিভাগের উপসচিব মো. হুমায়ূন কবিরকে নীলফামারীর এবং অর্থ বিভাগেরই আরেক উপসচিব চৌধুরী আশরাফুল করিমকে পটুয়াখালীর জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

