নেত্রকোনায় আনন্দ শোভাযাত্রায় হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন উদ্‌যাপন

বর্ণিল আয়োজনে নেত্রকোনায় উদযাপিত হচ্ছে নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে ‘হিমু পাঠক আড্ডা’ শহরের সাতপাইয়ে অবস্থিত তাদের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার আয়োজন করে। শুক্রবার সকাল ১১টায় শুরু হওয়া এই শোভাযাত্রায় অংশ নেন নানা বয়সী ভক্তরা। এ সময় তরুণরা হলুদ পাঞ্জাবি এবং তরুণীরা হুমায়ূন আহমেদের কাল্পনিক চরিত্র ‘রূপা’র সাজে নীল শাড়ি পরে শোভাযাত্রায় অংশ নেন। আজ শুক্রবার সকালে ১১ টায় হিমু পাঠক আড্ডার আয়োজনে হিমু উৎসবের প্রথম পর্বে আনন্দ শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোক্তারপাড়া মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। সেখানে লেখকের বিভিন্ন নাটক ও সিনেমায় ব্যবহৃত গানের সুরের মূর্ছনায় মুখরিত পরিবেশে কেক কেটে জন্মদিনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবীসহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হিমু পাঠক আড্ডার প্রতিষ্ঠাতা আলপনা বেগমের পরিচালনায় কেক কাটার পর্বে প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য ডা. আনোয়ারুল হকের সহধর্মিণী ডা. লুৎফা হক। এছাড়াও অনুষ্ঠানে মডেল থানার ওসি আবুল খায়ের, মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. আতিকুর রহমান, সাংবাদিক শ্যামলেন্দু পাল এবং রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা যোগ দেন। আর এতে অংশ নেয় লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিকসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।

হিমু পাঠক আড্ডার সদস্যরা গত এক যুগ ধরে নিয়মিতভাবে প্রিয় লেখকের জন্ম ও মৃত্যুদিনে নানা কর্মসূচি পালন করে আসছে। তাদের মূল লক্ষ্য হলো লেখকের সৃষ্ট কাল্পনিক চরিত্র ও সাহিত্যের আমেজ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। দিনব্যাপী বিভিন্ন আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনার মধ্য দিয়ে লেখককে গভীরভাবে স্মরণ করা হচ্ছে।

কিংবদন্তি এই লেখকের জন্ম ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার শেখ বাড়িতে। মায়ের প্রথম সন্তান হিসেবে জন্মের পর মামার বাড়িতে তার নানা এক মন মিষ্টি বিতরণ করেছিলেন। এমনকি লেখকের জন্মঘরে তিনি নিজের নামফলকও লাগিয়ে রেখেছিলেন। পরবর্তীতে পৈতৃক নিবাস কেন্দুয়ার কুতুবপুর গ্রামে নিজের অস্তিত্বের প্রতীক হিসেবে তিনি বাবার নামে প্রতিষ্ঠা করেন ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’। এদিকে পৈত্রিক ভিটা জেলার কেন্দুয়া উপজেলার কতুবপুর গ্রামে নিজের অস্তিত্ব জানান দিতে প্রতিষ্ঠা করে গেছেন পিতার নামে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ।

উল্লেখ্য যে, ২০১২ সালের ১৯ জুলাই ক্যানসারে আক্রান্ত হয়ে আমেরিকায় চিকিৎসাধীন অবস্থায় হুমায়ূন আহমেদ মৃত্যুবরণ করেন। তার দেহ দেশে আনার পর দাফন নিয়ে বেশ কিছু আলোচনার সৃষ্টি হলেও শেষ পর্যন্ত নুহাশ পল্লীতেই তাকে সমাহিত করা হয়। প্রতি বছরই তার স্মৃতিবিজড়িত এসব স্থানে নানা আনুষ্ঠানিকতায় লেখককে শ্রদ্ধাভরে স্মরণ করেন ভক্তরা।