রাশিয়ায় ড্রোন হামলায় জামালপুরের যুবকের মৃত্যু

রাশিয়ায় ড্রোন হামলায় জামালপুরের যুবকের মৃত্যু

রাশিয়ায় একটি ড্রোন হামলায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মাফল নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১৪ জুন) তার মৃত্যুর খবর পরিবারের কাছে এসে পৌঁছায়।

নিহত মাফল মাদারগঞ্জ উপজেলার ২ নম্বর কড়ইচড়া ইউনিয়নের চর গুজামানিকা গ্রামের বানু মিয়ার ছেলে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি প্রায় এক মাস ১২ দিন আগে কাজের সন্ধানে রাশিয়ায় গিয়েছিলেন। তবে গত ২৯ মে’র পর থেকে তার সাথে পরিবারের আর কোনো যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। দীর্ঘ সময় ধরে নিখোঁজ থাকার পর তার মৃত্যুর খবর আসে।