বাকৃবিতে জৈব বালাইনাশক গবেষণায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কীটতত্ত্ব বিভাগের এমএস শ্রেণিকক্ষে জৈব বালাইনাশক গবেষণার উপর একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

‘ডেভেলপমেন্ট অব কমার্শিয়াল বায়োপেস্টিসাইড বেইজড অন নেটিভ এনটোমোপ্যাথোজেনিক ফাঙ্গাই (ইপিএফ) ফর সেইফ ভেজিটেবল প্রোডাকশন থ্রু একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন’ শীর্ষক প্রকল্পের আওতায় এই কর্মশালাটি পরিচালিত হয়। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো শিক্ষাবিদ ও শিল্পের মধ্যে সহযোগিতার মাধ্যমে নিরাপদ সবজি উৎপাদনে দেশীয় এনটোমোপ্যাথোজেনিক ফাঙ্গাই (ইপিএফ) ভিত্তিক বাণিজ্যিক জৈব বালাইনাশক তৈরি করা।