দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে শুক্রবার (৩ জুলাই) বিকেলে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে নতুন করে আরও ১ হাজার ১০৭টি শিশুর শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, গত সাড়ে তিন মাস ধরে দেশে হামের প্রকোপ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৭২৯টি শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরিতে পরীক্ষার মাধ্যমে ৯৩ জনের শরীরে হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছিল। বাকি ৬৩৬ জন শিশু হামের তীব্র উপসর্গ নিয়ে মারা গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এই ভাইরাসের উপসর্গ নিয়ে পাঁচ শিশু প্রাণ হারিয়েছে এবং একই সময়ে নতুন করে ১ হাজার ১০৭টি শিশু এতে আক্রান্ত হয়েছে।

গত একদিনে হাম ও উপসর্গ শনাক্ত হয়েছে ১১০৭ শিশুর।